দীর্ঘদিন ইউএনও পদ শূন্য দুর্ভোগে সরাইল”বাসী

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ , ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় অধিক সময় ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি শুন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকান্ডে দেখা দিয়েছে স্থবিরতা।

সঠিকভাবে তদারকি হচ্ছে না বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড। ইউএনও না থাকায় প্রতিনিয়ত বিপাকে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।ইউএনও হিসেবে কাউকে এ উপজেলায় পদায়ন না করায় কিছুদিন হয় নাসিরনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)শাহীনা নাছরিন এ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এ দিকে,নাসিরনগর উপজেলাটি অপেক্ষাকৃত বড় হওয়ায় নাসিরনগর থেকে এসে সরাইলেতে সময় মতো দাপ্তরিক কাজ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। জনগুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ধরে শুণ্য থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসে সেবা না পেয়ে ফেরত যেতে হচ্ছে প্রতিনিয়ত।

এতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।উপজেলা পরিষদে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, তদারকি না থাকায় বেশিরভাগ দপ্তরের অফিস সময় মেনে চলছে না সংশ্লিষ্টরা। তাদেরকে দেরিতে আসা এবং ছুটির আগেই চলে যেতে দেখা গেছে দিনের পর দিন।

এতে ব্যাহত হচ্ছে এসব দপ্তরের স্বাভাবিক কর্মকান্ড। এছাড়াও উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন ইউএনও। পদটি শুন্য থাকায় ব্যাহত হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম।সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ব্যাহত হচ্ছে দপ্তরের স্বাভাবিক কর্মকান্ড।

উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজও ব্যাহত হচ্ছে। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার সরাইলে অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি কাজ করছেন, তবে স্থায়ী কর্মকর্তা হলে বেশী ভালো হয়।

এ বিষয়ে সরাইল উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনা নাসরিনে’র নিকট অতিরিক্ত দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত দায়িত্ব হিসেবে সরাইলে আমি সকালে” বিকালে নাসিরনগর সময় দিতে হয়।

অতিরিক্ত দায়িত্ব পালনে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।সরকারি দায়িত্ব পালনে আমার কোনোরূপ গাফিলতি নাই। এমন গুরুত্বপূর্ণ পদে ইউএনও থাকা প্রয়োজন। আরও কতদিন অতিরিক্ত দায়িত্বে থাকবেন বা নতুন কোনও ইউএনও যোগদান করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, কিছু দিন হয় বিভাগীয় কমিশনার স্যার আসছিলেন এ ব্যাপারে আমরা বলেছি।

তিনি বলেন, ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে শূন্য এ পদ পুরণ হবে।

এদিকে,সেবা গ্রহিতাদের মতে,শূন্যের ভারে ভারাক্রান্ত সরাইল উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এ পদে অতিরিক্ত হিসাবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটার অভিযোগ রয়েছে।

জনবহুল এ উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলার সচেতন মহল।