
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার অংশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের দাউদকান্দি-মেঘনা সেতুর দুই পাশে এই যানজট সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন জানান, শনিবার ভোরের দিকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় টোলবক্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় টোল নিতে ব্যাঘাত ঘটে। প্রায় দুই ঘণ্টা পর টোল নেওয়া শুরু হলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু হয়। কিন্তু এর পরপরই মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ে।
এ সময় যানচলাচল থেমে যেতে শুরু করে। কিছু কিছু গাড়ি উল্টোপথে চলার চেষ্টা করলে মহাসড়ক ব্লক হয়ে দাউদকান্দি ও ভবেরচর এলাকার অন্তত প্রায় ৮ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।
বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ বিকল হয়ে যাওয়া গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর পৌনে ১টার দিকে থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, ভোররাতে টোলপ্লাজায় সমস্যা এবং ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...