
ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মাদক কারবারী ফারুক আহমেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতরা হলো, ঝিনাইগাতী থানার শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারী ফারুক আহমেদ (৩০), উপজেলা সদরের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নূরে আলম তোতা (৪০), শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওই এলাকার ইউপি সদস্য হেলাল উদ্দিন (৫৩) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার লাটমিটিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে হৃদয় হাসান শিমুল (২৪)। এরমধ্যে হৃদয় হাসান শিমুল বর্তমানে গাজীপুরের উত্তর পানিশাইল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাতে উত্তর ডাকাবর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদের বাড়ি থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় তাদের তল্লাশি চালিয়ে প্রতিজনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকোলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...