শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র স্টাফ (নার্স) মোহাম্মদ আতিক উল্লাহ'র ইন্তেকাল। "ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম সহ অত্র হাসপাতালে নিয়োজিত সকল মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্স এবং সংশ্লিষ্ট সকল কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্টসূত্রে জানা যায় মোহাম্মদ আতিক উল্লাহ স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
আজ ১১ই মার্চ (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন।
মোহাম্মদ আতিক উল্লাহ'র মৃত্যুর সংবাদ শুনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীগন মর্মাহত হয়ে পড়েন।
হাসপাতালে নিয়োজিত সকল সদস্যবৃন্দ সাবেক স্টাফ মোহাম্মদ আতিক উল্লাহ'র মৃত্যুতে উনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত