• জাতীয় লিড নিউজ
  • কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি একটি ‘গো-কার্ট’ (রেসিং কার) পরিদর্শন করেন তিনি।

শুধু পরিদর্শনই নয়, এসময় তরুণ এই উদ্ভাবককে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।