আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারে কমলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৩শ কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কৃষি অধিদপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪(কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. আসাদুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ প্রমুখ।
প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে উপজেলার ৯ ইউনিয়ন ও ১টি পৌরসভা এর ৬হাজার ৩শ কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত