
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর বস্তি এলাকায় বসতবাড়ি দখল, হামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করার পরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সৌদি ফেরত প্রবাসী নারী পলি বেগম। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পলি বেগম স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে এবং তাদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলন শেষে বাড়িতে ফেরার পর বিকেল ৫টার দিকে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পলি বেগমকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পলি বেগমের পরিবারের দাবি, সংবাদ সম্মেলনে সত্য ঘটনা তুলে ধরার কারণেই প্রতিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিবারটির পক্ষ থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...