
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দেউন্দি টি কোম্পানী লিমিটেডের অধীনস্থ মিরতিংগা চা বাগানে সাম্প্রতিক সময়ে গাছ ও অবকাঠামো চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাগানের ১৮ নম্বর সেকশন থেকে ২০ নম্বর সেকশন পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে অবস্থিত ৭১টি একাশিয়া প্রজাতির ছায়া বৃক্ষ কেটে ফেলে দুর্বৃত্তরা।
এসব ঘটনায় বাগান কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়েছে, অপরদিকে হুমকির মুখে পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প। বাগান কর্তৃপক্ষ সূত্র জানায়, মিরতিংগা চা বাগান সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক চুরির ঘটনায় বাগানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। গত ২২ এপ্রিল গভীর রাতে চা বাগানের ১৮ নম্বর সেকশন থেকে ২০ নম্বর সেকশন পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে অবস্থিত ৭১টি একাশিয়া প্রজাতির ছায়া বৃক্ষ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এদিকে, ২ এপ্রিল ৩টি এবং ১৬ এপ্রিল একটি ছায়া বৃক্ষ চুরি হয়। এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ঘটনার পর সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত চৌকিদারদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি। কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের নামের তালিকাসহ বিষয়টি কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছে।
এদিকে বাগান কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বাগানটির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-দলই ভ্যালির সভাপতি ইউপি সদস্য ধনা বাউরী ও মিরতিংগা চা বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক চা বাগান থেকে দুর্বৃত্তরা ছায়া বৃক্ষ নিধনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বাগান পঞ্চায়েত ও সাধারণ চা শ্রমিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...