আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। দিনটিকে বরন করে নিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন গুলোর উদ্যোগে দিন ব্যাপী বনাঢ্য অনুষ্টানের আয়োজন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রবিবার ১৪ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী নানা উপকরণ, রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশ শোভা পায়, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্টানে ছিল লোকগীতি,জারিগান,ও নৃত্যের পাশাপাশি নৃ-তাত্ত্বিক জনগোষ্টির নিজস্ব পরিবেশনা। পাশাপাশি বসে মেলা।
মেলায় হস্তশিল্প,মাটির তৈরী তৈজসপত্র এবং পিঠ-পুলি সহ দেশীয় খাবারের লক্ষ্য করা গেছে। প্রশাসনের অনুষ্টানে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব।
এই আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করার পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। উৎসবমুখর পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত