আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ফুঁ দিয়ে মহিলার কাছে থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় প্রতারককে জনতা আটক করেছে। আটকের পর জনতা তাকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় শমশেরনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী নারী বলেন, শমসেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে জরিনা বেগম নামে এক নারী ২৯ হাজার ৯ শত টাকা উত্তোলন করে বের হচ্ছিলেন। ব্যাংক থেকে বের হওয়ার পরপরই দুইজন অপরিচিত ব্যক্তি তার(জরিনা) কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে সালাম দেয়।
তারা নানা কৌশলে কথা বলে একপর্যায়ে “ফুঁ” দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে জরিনা বেগম চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি হাবিব মিয়া (৩০), তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে । তবে তার সঙ্গে থাকা অপর সহযোগী টাকা নিয়ে পালিয়ে যায়।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত