আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামে টিলা কেটে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টিলা কেটে সমতল করে সেখানে ভবন নির্মাণের কাজ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছেনা।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেকু মেশিন দিয়ে টিলা কেটে মাটি কাটার পরিবেশ সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরিবেশকর্মী নুরুল মোহাইমিন মিল্টন বলেন,জরুরি ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্র্রহণের দাবি জানান। তিনি আরো বলেন, “টিলা কাটা শুধু পরিবেশের ক্ষতি নয়, এটি ভবিষ্যতে ভূমিধস, জলাবদ্ধতা এবং জীববৈচিত্র্য ধ্বংসের মতো ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে।
তাই প্রতিরোধে প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপ প্রয়োজন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,ফেসবুকে বিষয়টি প্রচার হওয়ার পরপরই আমরা পুলিশসহ লোকজন পাঠাই।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর (ভেকু) ফেলে শ্রমিকরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত