আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তরা চাষকৃত টমেটো সহ মৌসুমী ক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ফসল হারিয়ে ৩জন কৃষকের পরিবার নিঃস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাত্রখোলা চা বাগান এলাকায় (১৪ এপ্রিল)মঙ্গলবার রাতে।
জানাযায়,উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে পরিত্যক্ত জমিতে হাড়ভাঙা খাটুনি ও ধার-দেনা করে স্থানীয় কৃষক সাদেক হোসেন , চেরাগ মিয়া ও কাজল মিয়া টমেটোসহ বিভিন্ন মৌসুমী সবজীর চাষ করে অর্থনৈতিক সাফল্যের স্বপ্ন দেখছিলেন ।
কৃষক সাদেক মিয়া,চেরাগ মিয়া ও কাজল মিয়া জানান, অনেক আশা নিয়ে অর্থনৈতিক ভাবে স্বাভলম্বি হওয়া আশায় দার-দেনা করে অর্থ জোগিয়ে চা বাগানে পরিত্যক্ত জমি শ্রমিকদের নামের বিপরীতে বরাদ্ধকৃত জমি বরাদ্ধপ্রাপ্ত শ্রমিকদের কাছ থেকে বাৎসরিক চুক্তি জমি বর্গা নিয়ে টমেটোসহ মৌসুমী সবজি রোপন করেন।
স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুরো ক্ষেতটি জ্বালিয়ে দেয়। আগুনে রোপিত ফসলের গাছ ও কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা আরো জানান, টমেটো গাছ লাগানোর জন্য ৭০ হাজার বাঁশের খুঁটি, ২০টি কীটনাশক স্প্রে মেশিন, ৬০ বান্ডিল মালচিং পেপারসহ প্রায় ৮ লক্ষ টাকার কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন ঋণের বোঝা ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।
কৃষক আব্দুল মতিন, জুবেল মিয়া,জাহাঙ্গীর হোসেন, মিনার মিয়া,সবুজ মিয়া প্রমুখের সাথে আলাপচারিতায় জানা যায়, তারা শতাধিক কৃষক কয়েক বছর ধরে পাত্রখোলা চা বাগানের পরিত্যক্ত জমিতে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি চা বাগান ম্যানেজার তাদেরকে এ জমিতে চাষাবাদ করতে বাধা প্রদান করেন। কৃষকরা কিছু সময় চেয়েছেন।
কিন্তু এরমধ্যেই এরকম পৈশাচিক কর্মকান্ডে তারা হতবিহ্বল। কৃষক সাদেক হোসেন,আব্দুল মতিন সহ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক অভিযোগ করেন, আগুন দিয়ে কৃষকদের সর্বস্বান্ত করার হীন প্রচেষ্টায় বাগান ম্যানেজার জড়িত। কেউ কেউ মনে করছেন ম্যানেজার নির্দেশে মঙ্গলবার রাতের আধাঁরে এ ঘটনা ঘটে।
পাত্রখোলা চা বাগান ম্যানেজার ইউসুফ আলীর সাথে আলাপ করলে তিনি বলেন, ইতিপূর্বে চা বাগানের বাইরের কৃষকদেরকে আর চাষাবাদ না করতে বলেছেন। কৃষি উপকরণ পোড়ানোর ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায় এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনাসহ সহায়তার আশ্বাস দেন।
এলাকাবাসী এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে আর কোনো কৃষকের এমন সর্বনাশ না হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত