
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাগজুর খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য, আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
এসময় তিনি মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর এলাকায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে ১হাজার মিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পাশাপাশি আদমপুর ইউনিয়নের ছনগাঁও এবং পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর এলাকাতেও একই প্রকল্পের আওতায় আরও ১ হাজার মিটার করে ৩ হাজার মিটার রাস্তাার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের ফলে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটছে।
খাল খনন ও সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি, যোগাযোগ ও সার্বিক জীবনমান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...