
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসত বাড়িতে একটি বিশাল আকৃতির অজগর সাপ প্রবেশ করে।
ঘরে প্রবেশ করে সাপটি বাড়ীতে পালিত মোরগীর থেকে মোরগী খাওয়ার চেষ্টা করে। মোরগীর চেঁচামেচির কারনে এ সময় বাড়ির বাসিন্দারা সাপটি দেখতে পান। সাপটি দেখতে পেয়ে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল (রেসকিউ টিম) পৌঁছায়। ওই রাত ১২টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের দলের সদস্য চঞ্চল জানান, উদ্ধারকৃত অজগরটি ১৪ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের।
উদ্বার করে সাপটি সুস্থ থাকায় রেসকিউ সেন্টারে না নিয়ে মঙ্গলবার রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...