
মোঃ জমির হোসেন (শার্শা বেনাপোল): যশোর জেলার শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল (ESKUF সিরাপ) এবং একটি মোবাইল ফোনসহ মো. আরিফুজ্জামান (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গোগা বিওপির একটি চৌকস টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামী আরিফুজ্জামান শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের মো. মোতালেবের ছেলে। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৮০০ টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এই আসামীকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আসামী আরিফুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...