এলাকার মানুষের মুখপাত্র হয়ে উঠবে – মুজিবুর রহমান চৌধুরী এমপি

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)এমপি বলেন, হালচাল পত্রিকাটি বস্তুুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যম হিসাবে সমাজের দর্পন হয়ে কাজ করবে। সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে একটি শক্তিশালী সংবাদপত্রের বিকল্প নেই।

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ এলাকার মানুষের মুখপাত্র হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হযয়ছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ বকসি ইকবাল, বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল হান্নান চিনু, আহমদ সিরাজ, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, আব্দুর রাজ্জাক রাজা, মোঃ আসহাবুজ্জামান শাওন, মোঃ আহমেদুজ্জামান আলম , মোঃ সালাউদ্দিন শুভসহ এলাকার সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরনী পরিয়ে দেয়া হয়।

প্রধান অতিথি এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কেক কেটে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তিনি এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমলগঞ্জের নানা সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, চা-বাগান এলাকার বাস্তব চিত্র এবং জনজীবনের নানা দিক তুলে ধরতে এই পত্রিকা কার্যকর ভূমিকা রাখবে।

শেষে কেক কাটা, ফটোসেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নতুন এই সাপ্তাহিক পত্রিকার যাত্রা স্থানীয় সাংবাদিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতরা মন্তব্য করেন।