
যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও মোবাইল ফোনসহ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। আজ শনিবার (১৮ এপ্রিল) পুটখালী বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন— গয়ড়া গ্রামের মো. সাবু (৪৪), মো. হায়দার আলী (৩৩), ইউসুফ আলী (৩০) ও মো. আলমগীর হোসেন (৩৮) এবং ধলদাহ গ্রামের মো. নয়ন মনি (৩৬)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ০২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ, ০৩টি মোবাইল ফোন এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,১০০/- টাকা।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে আমাদের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক