সরাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে সরাইল উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়।

পরে সরাইল উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগন।এ সময় সরাইল থানা ওসি মো. মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অন্যদিকে দিবসটি উপলক্ষে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ নিয়ে দেশপ্রেম ও শৃঙ্খলার প্রদর্শন করে।

সঞ্চালনায় ছিলেন সদর চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠের সাজ সজ্জাই অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন,এস এম ফরিদ।