লালপুরে সাংবাদিক শিমুলের মায়ের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ , ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ফাইল ছবি।

লালপুর উপজেলা প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের লালপুর উপজেলা সংবাদদাতা মোঃ শিমুল আলীর মা ” শিউলী খাতুন ( ৪৮ ) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

জানা যায়, সাংবাদিক শিমুলের মা, গতকাল বৃহস্পতিবার অসুস্থ হলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানেই রাত ১.৩০ মি: ইন্তেকাল করেন। মৃত্যু কালে স্বামী, ২ ছেলে,১ মেয়ে সহ আত্মীয় স্বজন রেখে যান।