
এম. জালাল উদ্দীন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এনজিও কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রা ও পাইকগাছা এলাকার মানুষের বিভিন্ন মৌলিক সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের পাশাপাশি এনজিওদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিশেষ করে উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন পিআইও রাজীব বিশ্বাস, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস. এম. আমিনুল ইসলাম, মাওলানা শেখ কামাল হোসেন, মাওলানা বুলবুল আহমেদ ও মো. আলতাফ হোসেন।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন ব্যবস্থা ও নলকূপ স্থাপন, গ্রামীণ রাস্তা সংস্কার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...