​বেনাপোলে অসহায় মানুষের মাঝে যুবদল নেতা ইমদাদুল হকের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ , ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বেনাপোল পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী ও বিশিষ্ট যুবনেতা মো. ইমদাদুল হক ইমদাদ। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

গতকাল বুধবার (১৮ মার্চ) সকালে বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের পূর্বপাড়ায় অবস্থিত নিজ বাসভবন থেকে তিনি এই মানবিক কার্যক্রম শুরু করেন। এলাকার অভাবী মানুষের জন্য তার এই আয়োজনে ছিল:- ​নগদ অর্থ সহায়তা,​নতুন ঈদবস্ত্র ও ​প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ।

প্রচারণার চেয়ে সেবাকে গুরুত্ব দিয়ে মো. ইমদাদুল হক ইমদাদ অত্যন্ত গোপনীয়তা ও শৃঙ্খলার সাথে প্রায় ১৫ শত মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন(যুবনেতার পক্ষ থেকে নিষেধ থাকায়,বিতরণ কর্মসূচির কোন ছবি প্রকাশ করা গেল না)।
এই উপহার ও আর্থিক সহায়তা পেয়ে স্থানীয় গরীব ও অসহায় মানুষরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “ঈদ সবার জীবনে খুশির বারতা বয়ে আনুক। আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র চেষ্টা আমি সবসময় অব্যাহত রাখব। বেনাপোল পৌরবাসীকে সাথে নিয়েই আমি আগামী দিনে পথ চলতে চাই।”

উল্লেখ্য, মো. ইমদাদুল হক ইমদাদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অঙ্গ সংগঠন যুবদলের দুটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয়।