পবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) কালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ইউট্যাব’র সভাপতি ও বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, ইউট্যাব, জিয়া পরিষদ, পবিপ্রবি ছাত্র দল, রোভার, ইএসডিএম ক্লাব, বাধনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি ও বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ।

সভায় বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর জহিরুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মো নিজাম উদ্দিন, প্রফেসর ড. মাসুদুর রহমান, প্রফেসর ড. শহিদুল ইসলাম, প্রফেসর ড. খোকন হোসেন,প্রফেসর ড. কামাল হোসেন, সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, লোকমান হোসেন মিঠু, শাহাদাৎ হোসেন নান্টু এবং কর্মচারী বেল্লাল হোসেন ও মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।