
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বড়দিয়ে নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০-৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাটে মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে স্থানীয়রা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে মরদেহটি নদীতে ভেসে এসেছে।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...