
গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্হানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপণের মাধ্যমে এ তথ্য জানা যায়।
স্হানীয় সরকার বিভাগের উপ সচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপণে বলা হয়, জেলা পরিষদ ( সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০ এর ৮২ক (১) মোতাবেক নিয়োগ প্রাপ্ত ব্যক্তি পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।
জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ ক (৩) অনুযায়ী তিনি চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক বিএনপির স্হায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর সন্তান ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক