
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সংরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মার্চ) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন কমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, নারীর অধিকার রক্ষায় সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষরা যে সুযোগ-সুবিধা পায়, নারীরাও তা পাওয়ার অধিকার রাখে।

নারী নির্যাতন প্রতিরোধসহ তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। নারীরা উচ্চশিক্ষা ও যোগ্যতার মাধ্যমে প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে আরও ক্ষমতায়িত হবে।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি-খাগড়াছড়ির আহ্বায়ক নমিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) মো. কামরুল ইসলাম, ইকোসিস্টেমস রিস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের প্রতিনিধি এলি ত্রিপুরা এবং সনাক-টিআইবির সদস্য অংসুই মারমা সহ অন্যান্য এনজিওর প্রতিনিধিরা।
উইমেন এক্টিভিস্ট ফোরামের সদস্য পিংকি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসের তাৎপর্য ও দাবি তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন উইমেন এক্টিভিস্ট ফোরামের সদস্য হাফিজা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা।
অনুষ্ঠানে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, মিলনপুর মহিলা সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা, ইউএনডিপি প্রকল্প-পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি, জাবারাং কল্যাণ সমিতি, ওয়াইডব্লিউসিএ, কাবিদাং, বাদাবন, উইমেন এক্টিভিস্ট ফোরাম, সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্ক, ব্র্যাক খাগড়াছড়ি, ডব্লিউআরএন, সনাক-টিআইবি, আলো ও আগাপে-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজনে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (KMKS) ও বাংলা নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।
এর আগে সকালে জেলা শহরের শহীদ মিনার সংলগ্ন বাজার ফান্ড কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং সমঅধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র, রাজনৈতিক দল ও সমাজের সব স্তরে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
পাশাপাশি জাতীয় সংসদে নারীর অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...