
রুপালি পর্দার বাইরে জয়া আহসানের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন চাষি। অভিনয়ের ব্যস্ততা আর তারকাখ্যাতির মাঝেও প্রকৃতির প্রতি তার টান কখনো ম্লান হয়নি। সুযোগ পেলেই ছাদবাগানের চাষি হতে দেখা যায় তাকে। এবার সেই চিরচেনা ঝলকই ভক্তদের সাথে ভাগ করে নিলেন জয়া আহসান।
মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। সেখানে ভিন্নভাবে দেখা মেলে তার। একটি আরামদায়ক পোশাকে, মাথায় হ্যাট পড়ে প্রাণবন্ত জয়া সবজির খামারে সময় দিচ্ছেন। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে কলা গাছ থেকে কলার ছড়া কাটছেন তিনি।
ভিডিওতে হাস্যোজ্জ্বল জয়াকে দেখা যায় খুবই যত্ন করে কাঁচি দিয়ে শসা কাঁটছেন, করলা তুলছেন। এছাড়াও বাগানের বিশাল অংশজুড়ে ছিল লাল ডাঁটা শাক। যেগুলো দক্ষ চাষীর মতোই মাথায় হ্যাট পরে হাত দিয়ে তুলছেন জয়া।
জনপ্রিয়তার উচ্চতায় পৌঁছেও জয়া থাকতে ভালোবাসেন মাটির সঙ্গে মিশে। সুযোগ পেলেই ছুটে যান প্রকৃতির কাছে, কাটান নিরিবিলি সময়।
প্রকৃতির সঙ্গে জয়ার যেন আত্মিক বন্ধন রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সকালবেলা মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয় করে বা ক্রিয়েটিভ কোনো কিছুর সঙ্গে জড়িত, তাদের মাটির কাছে যাওয়া উচিত।
প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাও। এটা অনেক উপকার দেয়। ১০টা বন্ধুর সঙ্গে আড্ডা দেয়ার চেয়ে গাছের সঙ্গে সময় কাটানো বেশি কাজে দেয়। এটা আমার নিজের জীবন থেকে দেখেছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...