২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে শার্শায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-​ আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে যশোরের শার্শায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

​আসন্ন জাতীয় দিবস দুটির কর্মসূচি সফল করতে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এতে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি হাসান জহির এবং এনসিপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে পুষ্পস্তবক অর্পণ, আলোকসজ্জা এবং বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বক্তারা জাতীয় দিবসগুলো দলমত নির্বিশেষে সুশৃঙ্খলভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।