সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে আগুন ধরে গেছে। স্থানীয় সময় বুধবার শেষ রাতের দিকে হ এ হামলার ঘটনা ঘটে।
হরমুজ প্রণালীর কাছে থাকা ওই জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও।
তারা বলেছে, জাহাজটি ওমান সাগরে আমিরাতের খোর ফাক্কান থেকে ১১ নটিক্যাল মাইল দূরে ছিল। তখন হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজটিতে আগুন লেগেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর দেশটি হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে সেটি বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর পর অন্তত ২০টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: সিএনএন
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত