
শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা করছে।
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।
হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনও সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং অনুরূপ শারীরিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।
সূত্র : এনডিটিভি
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...