সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের জামা দিয়ে হাসি ফুটালেন পলাশের পাপন

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ১৪ মার্চ ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড,ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে,কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের রঙিন নতুন জামা বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) দুপুরে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে  সুবিধাবঞ্চিত এসব শিশুদের হাতে ঈদের রঙিন জামা তুলে দেন।

নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।এসময় মোস্তাফিজুর রহমান পাপন  বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ।

ঈদে রঙিন জামা বিতরণ করে পথশিশুর মাঝে হাসি ফুটাতে পেরে আনন্দ লাগছে।

সমাজের সবাই এগিয়ে এলে আরো অনেক শিশুর জীবন বদলে যেতে পারে।

নতুন জামা পেয়ে পথশিশু তিন্নি বলেন, আমি ঈদের নতুন জামা পাইছি অনেক  খুশি লাগতাছে।অপর শিশু ফাতেমা বলে, ‘ঈদের নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে। এসময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।