
বাঘাইছড়ির সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় একটি পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নাম্বারবিহীন সিএনজিটি ব্রেক ফেল করে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীনে বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহযোগিতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আহত পর্যটককে সাফারি গাড়িতে খাগড়াছড়ি সদর হাসপাতাল পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।
সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আহত পর্যটক দ্রুত চিকিৎসা সেবা পান। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...