
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়া সরাইলের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সরাইল উপজেলার মডেল মসজিদ আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা-এর আমির মো. মোবারক হোসেন আকন্দ।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।” তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার আহ্বান জানান।তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়।
সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা আমীর মো. এনাম খান।
তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণমানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন। আরও বক্তব্য রাখেন, সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন,এড.মনিরুজ্জামান।
সাধারণত সম্পাদক. মো. জাবেদ, এসময় উপস্থিত ছিলেন,সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।
উপজেলা প্রেসক্লাবে সভাপতি মো.শরিফ উদ্দিন। ইফতার মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...