যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ , ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত ৯ই মার্চ সোমবার বিকেলে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের আল আকসা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ ইনামুল হক।

সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ,বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর ডেপুটি কমান্ডার নিউইয়র্ক স্টেট কমান্ড।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ইনি্জনিয়ার লুৎফর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী,ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত,যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুর আলম জিকু,যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন,সাবেক সহসভাপতি বিজয় কৃষ্ণ সাহা,হৃদয়ে বাংলাদেশ সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ,সদস্য মিয়া মোহাম্মদ দাউদ,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান,সদস্য সুমিত্রা সেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী,জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহীন কামালী,হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কোষাধ্যক্ষ হুমায়ন কবীর সোহেল,সাংগঠনিক সম্পাদক দীপংকর দেব সুমন,সিরাজগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জহুরুল হক,জামাল আহমেদ,রেজা আব্দুল্লাহ,সিনিয়র সিটিজেন ফোরামের হাসান আলী,নারী উদ্যোক্তা মেহের চৌধুরী,কবি আবু তাহের চৌধুরী,কবি অধ্যাপক সুধাংশু কুমার মন্ডল।

ইফতার মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ সফিকুর রহমান এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গনেশ ভৌমিক,জাহানারা আহমেদ,মনোয়ারা বেগম,মোঃ আবুল হোসেন।

সভাপতির বক্তব্যে ডাঃ ইনামূল হক ইফতার মাহফিলে যোগদানের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।