আমিনুল ইসলাম আহদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে পোল্ট্রি মুরগির দাম। বর্তমানে প্রতি কেজি সাদা পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকায় এবং বয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৩৩০ টাকায়। মাত্র এক দিনের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খুচরা বিক্রেতারা জানান, একদিন আগেও তারা প্রতি কেজি মুরগি ১৭০ টাকা দরে কিনে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু বর্তমানে পাইকারি বাজারে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দাম বাড়িয়ে প্রতি কেজি ১৯০-২০২ টাকায় বিক্রি করা হচ্ছে।
ব্যবসায়ীরা আরও বলেন, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন এবং মুরগির খাদ্যসহ বিভিন্ন খরচ যোগ করে তারা প্রতি কেজিতে প্রায় ২০ টাকা লাভে মুরগি বিক্রি করছেন। তবে এর মধ্যে প্রায় ১০ টাকা পর্যন্ত খরচ রয়েছে।
বাজারের খুচরা ব্যবসায়ীদের মতে, হঠাৎ দাম বাড়ায় মুরগির বেচাকেনাও কিছুটা কমে গেছে। তারা বলেন,মুরগির দাম কম থাকলে বিক্রি বেশি হয়, কিন্তু দাম বাড়লে ক্রেতারা কম বিক্রি হয় কম” হঠাৎ করে মুরগির দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অনেকেই মনে করছেন, বাজার তদারকি জোরদার করা হলে অযৌক্তিকভাবে দাম বাড়ানো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা বাজার আবরার পোল্ট্রি খুচরা ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন ডিলাররা সিন্ডিকেট করে পোল্ট্রি ফারাম মালিকদের জিম্মি করে পল্টি মুরগির দাম বৃদ্ধি করে বলে ব্যবসায়িকের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ এর পরিচালক ইখতিয়ার আলম রেজভী বলেন আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর বর্ডার বাজারে ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে, তিনি আরো বলেন কি কারনে মুরগির দাম বৃদ্ধি করা হয়েছে।
আমরা এ বিষয়ে ততারিত করছি , এবং বাজার মনিটরিং এর জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের টিম কাজ করছে, তিনি আরো বলেন কোথাও কোন প্রকার অনিয়ম হলে আমাদেরকে অবগতি করবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত