মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোলে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত বেনাপোল ক্রীড়া সংস্থা (BKS) এর আয়োজনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের নিয়ে এক উৎসবমুখর পরিবেশে ঈদ 'প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বেনাপোল বলফিল্ড মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নূরুজ্জামান লিটন এবং শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ লালা ফিতা কেটে খেলা শুরুর সূচনা ঘটান।
বেনাপোল ক্রীড়া সংস্থার আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ম্যাচগুলোতে স্থানীয় বর্তমান ও প্রবীণ খেলোয়াড়রা অংশ নেন। দীর্ঘদিনের পরিচিত মুখগুলোকে একসাথে মাঠে দেখে উৎসুক দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিকেএস-এর লক্ষ্য তুলে ধরে বিকেএস'-এর আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের প্রসারে নতুন উদ্যমে বেনাপোল ক্রীড়া সংস্থাকে (BKS) পুনর্গঠন করা হয়েছে। তাদের প্রধান লক্ষ্য হলো নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি করা। আগামীতেও এ ধরণের টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে তিনি জানান।
রবিবার(২২ মার্চ) সকালে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত। এতে অংশ নেন সবুজ দল(সবুজ জার্সি পরিহিত) এবং লাল দল(সাদা-বোতলগ্রীণ মিশ্রিত জার্সি পরিহিত)।
বিকেলে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচের এই খেলায় ঢাকা থেকে আসা ১২ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়সহ বেনাপোলের স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। সাদা জার্সি পরিহিত "সাদা দল" এবং কালো জার্সি পরিহিত কালো দল।
ফুটবলে সাদা দলকে ০৩(তিন) গোল দিয়ে কালো দল চ্যাম্পিয়ন হয়।
খেলায় রেফারীর দায়িত্ব পালণ করেন বাসেত আলী মল্লিক,বিল্লু এবং ইয়ানুর।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো.নুরুজ্জামান লিটন।
প্রীতি ম্যাচে অংশ গ্রহণকারী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোহাম্মদ রাফি হোসেন রাহুল বলেন, তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বাংলাদেশ পুলিশ ক্লাবের একজন খেলোয়াড়।
বেনাপোল ক্রীড়া সংস্থা (BKS) গঠনের পর এই ধরনের প্রীতি ম্যাচের আয়োজনকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তার জানামতে, বেনাপোলে এর আগে কখনো এমন আয়োজন হয়নি।
তিনি মাঠে এসে খেলা উপভোগ করার জন্য খেলাপ্রিয় দর্শকবৃন্দকে এবং ম্যাচ আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
দিনব্যাপি ক্রীড়া কর্মসূচি'র সঞ্চালনায় ছিলেন বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত