
খুলনার পাইকগাছা উপজেলায় বিরল আকৃতির একটি ছাগলছানার জন্ম হয়েছে, যার ছিল ৮টি পা ও ৪টি কান। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই ছাগলছানাটি মারা যায়। একই সঙ্গে মারা গেছে মা ছাগলটিও।
জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের বাসিন্দা রেজাউল মোড়লের স্ত্রী আয়শা বেগম শখের বসে কয়েকটি ছাগল পালন করেন। তার পালিত একটি ছাগল গর্ভবতী ছিল। মঙ্গলবার সকালে ছাগলটি একটি বাচ্চা প্রসব করে।
প্রসবের পর দেখা যায়, ছাগলছানাটি অস্বাভাবিক গঠনের-এর শরীরে ছিল ৮টি পা ও ৪টি কান, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ বিরল এই ছাগলছানাটি একনজর দেখতে রেজাউল মোড়লের বাড়িতে ভিড় করেন।
তবে জন্মের অল্প সময়ের মধ্যেই ছাগলছানাটি মারা যায়। পরবর্তীতে মা ছাগলটিও মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলের মালিক রেজাউল মোড়ল ও তার স্ত্রী আয়শা বেগম।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...