
“দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২৪ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই রোগ নির্মূল করতে।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা যক্ষ্মা রোগের লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...