
খুলনার পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। প্রকল্পের পটভূমি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল।
নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশ-এর টেকনিক্যাল অফিসার ফারাহ নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, নারায়ণ চন্দ্র শিকারী, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার সাজ্জাদ সরকার এবং প্রজেক্ট অফিসার মুক্তা বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালায় ওয়াশ খাতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...