
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে পৃথকভাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি ও ডাকসুর রোকেয়া হল সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা, সাধারণ সম্পাদক তানভীর আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক ঈশিতা এনাম ঋতু, অনন্যা রহমান নিশি, নাসিমা আক্তার সাথী, আসমাতুল্লাহ আল আসিফ, সৌম্য দ্বীপ রায় এবং বৃষ্টি মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন।
মতবিনিময় সভায় বক্তারা পাইকগাছা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...