
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পোস্টার লাগাচ্ছেন গ্রামপুলিশ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।
বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন চত্বরের ভিতরে ও বাউন্ডারীর বাহিরে গ্রাম পুলিশ ও উদ্যোক্তাকে পোস্টার লাগাতে দেখা যায়।
জানা যায়, দেশব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে গ্রামপুলিশ ও উদ্যোক্তারা বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানার লাগাচ্ছেন, তারই ধারাবাহিকতায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে গ্রামপুলিশ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিলে মহান স্বাধীনতা দিবসের পোস্টার লাগানোর এমন দৃশ্য চোখে পড়ে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নির্দেশনা অনুযায়ী শতভাগ আমরা পোস্টার লাগিয়েছি। এই পোস্টার লাগানো কার্যক্রমের মাধ্যমে স্বাধীনতা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সবাইকে এই বিশেষ দিন সম্পর্কে সচেতন করার প্রয়াস নেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক