পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃজ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১৮ মার্চ বুধবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
'অকাল প্রয়াণে ভালোবাসায় স্মরণ' শিরোনামে একুশে পাঠচক্রের ১২৫তম আসরে এডভোকেট সুধাংশু কালোয়ারের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সমাজ সেবক হোসাইন আহমদ মোল্লা, এডভোকেট হাফিজুর রহমান, জয়জিৎ দত্ত শ্যামল, শিক্ষক খোরশেদ আলম রিপন, মাহমুদুল হক রুবেল, আবু সাঈদ, সাব্বির হোসেন বাদশা প্রমুখ। আসর সঞ্চালনা করেন সাদ্দাম হোসেন।
পাঠচক্রে উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত খোরশেদ আলম রাব্বির মা, কন্যা, সহধর্মিণীসহ শিক্ষক সাবিহা নাসরীন, শান্তি সাহা, দিলারা বেগম, সুমি খাতুন, শারমিন আক্তার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত