
নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের থানা মোড়ে ক্রেতা সেজে এক জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেক নারীর স্বর্ণালঙ্কার চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হন দুই নারী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধর্মপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী হাবিবা আক্তার (২৪) এবং একই এলাকার আনোয়ার আলীর মেয়ে মরিয়ম খানম (৩০)।
ভুক্তভোগী শান্তি স্বর্ণকার জানান, তিনি লোহাগড়া থানা মোড়ের উত্তর পাশে অবস্থিত ‘সজল জুয়েলার্স’-এর মালিক এবং প্রায় ৩৫ বছর ধরে স্বর্ণের ব্যবসা করছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলে স্বর্ণালংকারসহ একটি ব্যাগ নিজের চেয়ারের ওপর রাখেন তিনি।
এ সময় অজ্ঞাতপরিচয় তিন নারী ও দুই পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন মেঝেতে টাকা পড়ে আছে বলে তাকে বিভ্রান্ত করলে তিনি নিচের দিকে তাকান। সেই সুযোগে মুহূর্তের মধ্যে তারা স্বর্ণভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, প্রায় ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে তিনি জানান। ঘটনার পরপরই আশপাশে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে শান্তি স্বর্ণকার লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, একই কৌশলে নড়াইল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা ওই দুই নারীকে হাতেনাতে ধরে ফেলেন।
আটক নারীদের দেওয়া তথ্যানুযায়ী, তাদের সঙ্গে থাকা হাসিনা বেগম নামে অপর এক সহযোগী চোর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্বর্ণালঙ্কার, রুপা ও টাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আটক দুই নারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...