
নড়াইলের লোহাগড়া উপজেলায় সেহরিতে খাওয়ার সময় গলায় ভাত বেঁধে কোবাদ হোসেন কাবুল (৫৭) নামে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শেখ তসির উদ্দিনের ছেলে। লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজন ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় কোবাদ হোসেন কাবুল রোজা রাখার উদ্দেশ্যে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে সেহরিতে ভাত খাচ্ছিলেন। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে তার খাদ্যনালিতে ভাত আটকে পড়ে।
পরে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিন বাদ জোহর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া গোরস্তান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...