
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪৫ জন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও অন্যান্য সংস্থা কাজ করছে।
জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। তাদের বেশির ভাগ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি নদীতে পড়ার স্থানটি অত্যন্ত গভীর বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। মারাত্মক আহত সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকাজে বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক