তানোরে তামান্না স্পেশালাইড কোল্ড ষ্টোরে আলু সংরক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , ১৫ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

বকুল হোসেন তানোর (রাজশাহী): রাজশাহীর তানোর উপজেলার তালান্দ ইউপির লবাতলা তামান্না স্পেশালাইড কোল্ডস্টোরে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে।আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে রবিবার (১৫ মার্চ ) বিকেলে তামান্না কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে ইফতারের আয়োজন করা হয়।

তামান্না স্পেশালাইড কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল মান্নান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করেন তামান্না স্পেশালাইড

কোল্ড স্টোরেজ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ আলহাজ্ব আবুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাসেন আলী বিশিষ্ট ব্যবসায়ি,

জনাব মোঃআব্দুস সালাম তুহিন বিশিষ্ট ব্যবসায়ি,জনাব মোঃমাসুদুজামান রিংকু রাজশাহী চেম্বারস অফ কমার্স, আবু সাইদ বিশিষ্ট ব্যবসায়ি,কনস্ট্রাকশন ম্যানেজার  বিশ্বনাথ,জাফরুল্লাহ, বিন সান কনস্ট্রাকশন সহ বিভিন্ন এলাকার আলু চাষী ও সুধিজন।

তামান্না স্পেশালাইড কোল্ড স্টোরেজ সূত্রে জানাগেছে চলতি বছর এ ধারন ক্ষমতা ৩ লক্ষ ৫০ বস্তা প্রায়)।পরিশেষে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের মালিক বজলুর রহমান বলেন,আমার জানা মতে তানোর একটি কৃষি প্রধান এলাকা।এই উপজেলার প্রায় লোক কৃষি পেশার সাথে যুক্ত।কৃষির প্রতিটি উৎপাদিত পণ্য গুরুত্বপূর্ণ বিশেষ করে আলু।

তখন থেকেই আমার স্বপ্ন,এই এলাকায় কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব।সেই ইচ্ছা থেকেই আমি প্রত্যন্ত অঞ্চলে এবং আপনাদের দোয়ায় এ কোল্ড স্টোরেজ নির্মাণ করেছি।কোল্ড স্টোরেজ নির্মাণের কারনে এখন আর কৃষককে দূরদুরান্তে গিয়ে আলু স্টোরে রাখতে হবে না।হাতের কাছে কোল্ড স্টোরেজ পাওয়ায় দিন দিন আলুর উৎপাদন বৃদ্ধি পাবে।

এবং কাছে কোল্ড স্টোরেজ হওয়ায় খরচ অনেক কম হবে কৃষকের।আলু চাষিরা যেন সঠিক মূনাফা থেকে বঞ্চিন না হয় সে দিকে নজর দেয়া হবে।ফলে কৃষকের চাহিদা মতো আলু বাহির করে দেয়া হয়ে হবে।এই এলাকায় কোল্ড স্টোরেজ হওয়ায় প্রতিদিন ১শ’ থেকে ২ শ’ জন মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন হবে।