
হাসান মিয়া, নকলা: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শেরপুরের নকলা উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। নিজেদের টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করে তারা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
জানা যায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আগে থেকেই নিজেদের টিফিনের টাকা থেকে সামান্য করে সঞ্চয় করতে শুরু করে। সেই সঞ্চিত অর্থ দিয়ে রমজান শেষে কয়েকটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। ক্ষুদ্র এই উদ্যোগের মধ্য দিয়েই শিক্ষার্থীরা সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য বার্তা পৌঁছে দেয়।
১৬ মার্চ (সোমবার) সকাল ৯ টায় বিদ্যালয়ে আগত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, নুডুলস, চিনি, ডাল, আলু, পেঁয়াজ এবং একটি করে সাবান।
শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হাসান মিয়া বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছোটবেলা থেকেই তাদের মধ্যে মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। তাদের এই মহৎ কাজে আমিও সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের সকল ভালো কাজে পাশে থাকবো।
বিদ্যালয়ের পরিচালকগণ বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীরা মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, সমাজে অনেক মানুষ রয়েছে যারা নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের সামান্য উদ্যোগের মাধ্যমে যদি কারও মুখে হাসি ফোটে, সেটিই তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ।
এ আয়োজনে অংশগ্রহণ করেন মোমতাহিনা সোহা, আসিফ, সায়রা, নুবা, ইলমা, খাদিজা, আলভী, সিনথিয়া, সিনহা, সাইম, সাঈদ, খাদিজা সহ আরও কয়েকজন শিক্ষার্থী।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...