খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দরিদ্র ও বয়স্ক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা প্রদানের পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের চিকিৎসা সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ মানবিক উদ্যোগের জন্য সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত