
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)-এর এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম নীতি দত্ত চাকমা (পোস্ট পরিচালক, পানছড়ি)।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে উপজেলার বিজু মেলা পয়েন্ট সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নীতি দত্ত চাকমা স্থানীয়দের সঙ্গে আসন্ন বিজু মেলা ২০২৬ উপলক্ষে আলোচনা করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীরা সিভিল পোশাকে ছিল এবং তাদের মুখ বাঁধা ছিল বলে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে খাগড়াছড়ি সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের দ্বারা এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...