
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান পদে ত্রিপুরা জনগোষ্ঠী থেকে নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের কাছে এ স্মারকলিপি প্রদান করেন ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি জেলার ত্রিপুরা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে ন্যায্য প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়ে আসছে। পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক ক্ষমতার কাঠামোতে চাকমা ও মারমা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকলেও ত্রিপুরা জনগোষ্ঠীর নেতৃত্বের উপস্থিতি প্রায় অনুপস্থিত বলে এতে দাবি করা হয়।
এতে বলা হয়, পার্বত্য তিন জেলার সার্কেল চিফ, সংসদ সদস্য এবং আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদে ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নেই। জেলা পরিষদ গঠনের পর বান্দরবান ও রাঙামাটিতেও ত্রিপুরা সম্প্রদায়ের কেউ চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পাননি।
এতে আরও বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা জনগোষ্ঠীর অবদান উল্লেখযোগ্য এবং স্বাধীনতার পর থেকে তারা সম্প্রীতি ও সহনশীলতার সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু সেই তুলনায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুযোগ-সুবিধায় তারা পিছিয়ে রয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অতীতে খাগড়াছড়ি জেলা পরিষদে ত্রিপুরা জনগোষ্ঠী থেকে চেয়ারম্যান নিয়োগের নজির থাকলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার কোনো জেলা পরিষদেই ত্রিপুরা জনগোষ্ঠীর কেউ চেয়ারম্যান পদে নেই। ফলে ক্ষমতার ভারসাম্য রক্ষায় এ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
এ অবস্থায় আসন্ন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে ত্রিপুরা জনগোষ্ঠী থেকে একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন প্রদীপ ত্রিপুরা, মনো জ্যোতি ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা, অজয় ত্রিপুরা, সঞ্জয় ত্রিপুরা, সমাপন ত্রিপুরা, ময়ন ত্রিপুরা, রতি বিজয় ত্রিপুরা, পূবালী ত্রিপুরা এবং মলিন বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...