“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ মার্চ) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ির উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং অদম্য ও কীর্তিময়ী নারীদের সম্মাননা প্রদান করা হয়।
সকালে শহরে একটি র্যালি অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মারুফ হাসান।
স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর খাগড়াছড়ির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুস্মিতা খীসা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং সমাজে নারীর মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে কীর্তিময়ী নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে কীর্তিময়ী নারী হিসেবে টুম্পা ঘোষ, তেজশ্রী চাকমা, শ্রাবনী চাকমা ও তমসা চাকমাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ‘রত্নগর্ভা মা’ ক্যাটাগরিতে কীর্তিময়ী নারী হিসেবে শ্রীলা তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত